মাইলস্টোন দুর্ঘটনা: ৩৬ জনের মৃত্যু, তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যুর ঘটনাকে জাতির ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায় হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন এখনও আলোর মুখ না দেখায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
গত বছরের এই দিনে দুপুর সোয়া ১টার দিকে উত্তরার ওই স্কুলের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের ২৮ জন শিক্ষার্থীসহ বিমানের পাইলট, শিক্ষক ও অভিভাবক মিলে মোট ৩৬ জন নিহত হন। একইদিনে একসাথে এতগুলো শিশুর মৃত্যু পুরো জাতিকে স্তম্ভিত করে দিয়েছিল।
এ বিষয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। গণমাধ্যমের খবরে যা উঠে এসেছে তাতে সতর্কতার ঘাটতি থাকার ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে প্রকৃত ঘটনা এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে।
নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এই ইসলামী দলের শীর্ষ এই নেতা। মঙ্গলবার দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পর্কিত খবর
খুলশীতে হিজড়া নেত্রী মৌসুমী হত্যা মামলায় মোমিন গ্রেফতার
সংসদে গাজী নজরুল বিতর্কে মুখোমুখি বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী
প্রেষণে পেট্রোবাংলার পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
মশার লার্ভা ৬০ শতাংশ বাসায়: নগরবাসীর অংশগ্রহণ চাইলেন ডিএসসিসি প্রশাসক
দেশে ৮০ লাখ অটোরিকশা, অবৈধ চার্জিংয়ে বছরে ঘাটতি ৪ হাজার…
সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ সাতকানিয়ার ডলু…

আরও পড়ুন

মাইলস্টোন দুর্ঘটনা: ৩৬ জনের মৃত্যু, তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যুর ঘটনাকে জাতির ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায় হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন এখনও আলোর মুখ না দেখায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
গত বছরের এই দিনে দুপুর সোয়া ১টার দিকে উত্তরার ওই স্কুলের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের ২৮ জন শিক্ষার্থীসহ বিমানের পাইলট, শিক্ষক ও অভিভাবক মিলে মোট ৩৬ জন নিহত হন। একইদিনে একসাথে এতগুলো শিশুর মৃত্যু পুরো জাতিকে স্তম্ভিত করে দিয়েছিল।
এ বিষয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। গণমাধ্যমের খবরে যা উঠে এসেছে তাতে সতর্কতার ঘাটতি থাকার ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে প্রকৃত ঘটনা এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে।
নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এই ইসলামী দলের শীর্ষ এই নেতা। মঙ্গলবার দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পর্কিত খবর
খুলশীতে হিজড়া নেত্রী মৌসুমী হত্যা মামলায় মোমিন গ্রেফতার
সংসদে গাজী নজরুল বিতর্কে মুখোমুখি বিরোধীদলীয় নেতা ও…
প্রেষণে পেট্রোবাংলার পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
মশার লার্ভা ৬০ শতাংশ বাসায়: নগরবাসীর অংশগ্রহণ চাইলেন…
দেশে ৮০ লাখ অটোরিকশা, অবৈধ চার্জিংয়ে বছরে ঘাটতি…
সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ…