পুলিশে বড় রদবদল: পাবনা এসপিসহ ১০ কর্মকর্তার নতুন দায়িত্ব

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ৭:১৪ পিএম
পুলিশে বড় রদবদল: পাবনা এসপিসহ ১০ কর্মকর্তার নতুন দায়িত্ব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহসহ বাংলাদেশ পুলিশের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়।

বদলির আদেশে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে এবং অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অ্যান্টি টেররিজম ইউনিটের আরেক কর্মকর্তা শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে বেশ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এতে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ, রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ আশজিকুর রহমানকে খুলনা রেঞ্জ, ট্যুরিস্ট পুলিশের মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ এবং পুলিশ সদর দপ্তরের আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। একইসাথে সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জে এবং এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মারুফকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...