দুর্ঘটনা ও গঠনত্রুটি: ঝিনাইদহ থেকে সরানো হবে বীরশ্রেষ্ঠের ভাস্কর্য
জেলা প্রশাসনের সিদ্ধান্তে ঝিনাইদহ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যটি। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, এটি কোনো ধ্বংসস্তূপ নয় বরং জননিরাপত্তা ও কারিগরি ত্রুটির কারণে সরকারের উদ্যোগে এটি স্থানান্তর করা হচ্ছে।
বিস্তারিত ব্যাখ্যায় তথ্য উপদেষ্টা বলেন, ২০১৯-২০ অর্থবছরে শুরু হলেও ভাস্কর্যটির কাজ শেষ হয়নি। এতে বীরশ্রেষ্ঠের আবক্ষ মূর্তির মুখমন্ডলের সাদৃশ্য ছিল না। এছাড়া রাস্তার মোড়ে অবস্থিত উঁচু বেদিটি যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছিল, ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। তিনি স্পষ্ট করে জানান, এর সাথে উগ্রবাদীদের হামলার কোনো সম্পর্ক নেই এবং এটি সরানোর বিষয়টি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, খুব শিগগিরই একটি নতুন ও উন্নত মানের ভাস্কর্য নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের থিম এবং বীরশ্রেষ্ঠের সঠিক আবক্ষ মূর্তি নিয়ে একটি নতুন স্থানে এটি স্থাপন করা হবে। জেলা প্রশাসন এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
ঝিনাইদহ তথ্য উপদেষ্টা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্য স্থানান্তর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন
সম্পর্কিত খবর
স্থানীয় সরকার নির্বাচনের নীতিমালা চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে
তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২
পুলিশে বড় রদবদল: পাবনা এসপিসহ ১০ কর্মকর্তার নতুন দায়িত্ব
প্রবাসীদের কষ্ট লাঘবে ভূমি সেবা সহজ: অগ্রাধিকার ও বিশেষ সুবিধার…
মাইলস্টোনের ট্র্যাজেডির এক বছর: এরিকসনের অনুপস্থিতিতে বাবার হাহাকার
“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ—প্রাথমিক শিক্ষার নতুন…

দুর্ঘটনা ও গঠনত্রুটি: ঝিনাইদহ থেকে সরানো হবে বীরশ্রেষ্ঠের ভাস্কর্য
জেলা প্রশাসনের সিদ্ধান্তে ঝিনাইদহ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যটি। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, এটি কোনো ধ্বংসস্তূপ নয় বরং জননিরাপত্তা ও কারিগরি ত্রুটির কারণে সরকারের উদ্যোগে এটি স্থানান্তর করা হচ্ছে।
বিস্তারিত ব্যাখ্যায় তথ্য উপদেষ্টা বলেন, ২০১৯-২০ অর্থবছরে শুরু হলেও ভাস্কর্যটির কাজ শেষ হয়নি। এতে বীরশ্রেষ্ঠের আবক্ষ মূর্তির মুখমন্ডলের সাদৃশ্য ছিল না। এছাড়া রাস্তার মোড়ে অবস্থিত উঁচু বেদিটি যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছিল, ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। তিনি স্পষ্ট করে জানান, এর সাথে উগ্রবাদীদের হামলার কোনো সম্পর্ক নেই এবং এটি সরানোর বিষয়টি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, খুব শিগগিরই একটি নতুন ও উন্নত মানের ভাস্কর্য নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের থিম এবং বীরশ্রেষ্ঠের সঠিক আবক্ষ মূর্তি নিয়ে একটি নতুন স্থানে এটি স্থাপন করা হবে। জেলা প্রশাসন এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সম্পর্কিত খবর
স্থানীয় সরকার নির্বাচনের নীতিমালা চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে
তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার…
পুলিশে বড় রদবদল: পাবনা এসপিসহ ১০ কর্মকর্তার নতুন…
প্রবাসীদের কষ্ট লাঘবে ভূমি সেবা সহজ: অগ্রাধিকার ও…
মাইলস্টোনের ট্র্যাজেডির এক বছর: এরিকসনের অনুপস্থিতিতে বাবার হাহাকার
“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ—প্রাথমিক…