গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত সাংবাদিক শাহজাহানের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ৩:২২ পিএম
গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত সাংবাদিক শাহজাহানের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

দেশের বরেণ্য সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার মো. শাহজাহান প্রাণঘাতী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত ১ জুলাই থেকে তিনি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

পরিবার সূত্রে জানা যায়, সাংবাদিকতায় দীর্ঘ সময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করলেও ব্যক্তিগত জীবনে তিনি কোনো সঞ্চয় করতে পারেননি। স্ত্রী-সন্তান না থাকায় তার একমাত্র অসহায় বোন বর্তমানে তার দেখভাল করছেন। চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার ওষুধ ও হাসপাতাল বিল পরিশোধ করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

এমন প্রতিকূল পরিস্থিতিতে তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বজনরা। সহায়তা পাঠানো যাবে বিকাশ নম্বর ০১৮৫১১৩০৯৯৮ অথবা ০১৭৭৬৪৩৬৭৩৯-এ। এছাড়াও অগ্রণী ব্যাংক পিএলসির মালিবাগ শাখায় আফরোজা মুকুলের নামে সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৭৩৭৩১৫৯-এ অনুদান দেওয়ার অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...