ফ্লেক্সিলোড নিয়ে ১০ লাখ চাঁদা, মোহাম্মদপুরে অভিযোগ পুলিশের নাকচ

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ১:৫৫ পিএম
ফ্লেক্সিলোড নিয়ে ১০ লাখ চাঁদা, মোহাম্মদপুরে অভিযোগ পুলিশের নাকচ

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় মাত্র একশ’ টাকা ক্যাশ ইন করাকে কেন্দ্র করে এক দোকানির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জাকির নামের এক ব্যক্তির সঙ্গে এই টাকা লেনদেন নিয়ে দোকানের কর্মীদের বাদানুবাদ হয়। এর জেরে রাতে শাহীন ও সাদ্দাম নামের দুই ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল দোকানির বাসার সামনে সালিশ বসায় এবং ঘটনা মীমাংসার নামে ১০ লাখ টাকা দাবি করে।

দোকান মালিক মো. আব্বাস জানান, এই অন্যায় দাবিতে রাজি না হওয়ায় ওই দলটি তাঁর দোকানগুলোতে ভাঙচুর চালায় এবং স্টাফ মাহাবুব ও রাকিবকে মারধর করা হয়। এমনকি রাকিবের মাথায় ইট দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে না পেরে দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ্ উদ্দিন। তিনি বলেন, পুরো ঘটনাটিই ভুয়া ও প্রোপাগান্ডা। ফ্লেক্সিলোড না দেওয়ায় দোকানি জাকিরকে দোকানের ভেতর আটকে রেখে মারধর করেন, যার জেরে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তিনি দাবি করেন, কোনো ধরনের চাঁদাবাজি বা টাকা দাবির ঘটনাই ঘটেনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...