রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৬, জব্দ বিপুল মাদক
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভিন্ন থানা ও বিভাগের অভিযানের মধ্যে সবচেয়ে বেশি ৯৯ জনকে মিরপুর বিভাগ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, গুলশান ও উত্তরা বিভাগ থেকেও অনেককে আটক করা হয়। গোয়েন্দা ও সিটিটিসি বিভাগ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে প্রায় ৫৫ কেজি গাঁজা, ৫৫০ বোতল এস্কাফ, দেশী মদ ও হেরোইন।
অভিযানের সময় আসামিদের হেফাজত থেকে চুরি হওয়া ২২টি মোবাইল ফোন, ২৪টি সিম কার্ড এবং ১৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করে পুলিশ। এছাড়া দুটি গাড়ি ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
খাল খননে চট্টগ্রামকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী দুলু
বন্যায় হারানো গরুর ক্ষতিপূরণ ২৫ হাজার, ছাগলের ১০ হাজার টাকা
আজ ঘোষণা হচ্ছে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ
শিশুদের বছরে একটি গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
ডিজিটাল বাণিজ্যে সততাই সাফল্যের চাবিকাঠি: অধ্যাপক রফিকুল ইসলাম
বন্যা ত্রাণে রাজনৈতিক ভেদাভেদ নয়, অনিয়ম বরদাস্ত নয়: মন্ত্রী

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৬, জব্দ বিপুল মাদক
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভিন্ন থানা ও বিভাগের অভিযানের মধ্যে সবচেয়ে বেশি ৯৯ জনকে মিরপুর বিভাগ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, গুলশান ও উত্তরা বিভাগ থেকেও অনেককে আটক করা হয়। গোয়েন্দা ও সিটিটিসি বিভাগ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে প্রায় ৫৫ কেজি গাঁজা, ৫৫০ বোতল এস্কাফ, দেশী মদ ও হেরোইন।
অভিযানের সময় আসামিদের হেফাজত থেকে চুরি হওয়া ২২টি মোবাইল ফোন, ২৪টি সিম কার্ড এবং ১৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করে পুলিশ। এছাড়া দুটি গাড়ি ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
খাল খননে চট্টগ্রামকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী দুলু
বন্যায় হারানো গরুর ক্ষতিপূরণ ২৫ হাজার, ছাগলের ১০…
আজ ঘোষণা হচ্ছে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ
শিশুদের বছরে একটি গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
ডিজিটাল বাণিজ্যে সততাই সাফল্যের চাবিকাঠি: অধ্যাপক রফিকুল ইসলাম
বন্যা ত্রাণে রাজনৈতিক ভেদাভেদ নয়, অনিয়ম বরদাস্ত নয়:…