বন্যা ত্রাণে রাজনৈতিক ভেদাভেদ নয়, অনিয়ম বরদাস্ত নয়: মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ১১:৩৩ এএম
বন্যা ত্রাণে রাজনৈতিক ভেদাভেদ নয়, অনিয়ম বরদাস্ত নয়: মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্পষ্ট জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকায় সরকারি ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনার স্থান নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে ত্রাণ সহায়তায় কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি চ্যানেলের মাধ্যমে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। এরপরই শুরু করা হবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কাজ।

বন্যা পরবর্তী সময়ে কৃষি ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী। কৃষি পুনর্বাসনে উঁচু জমিতে বীজতলা তৈরি ও কৃষকদের প্রয়োজনীয় সার-বীজ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, পানিবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে মাঠ পর্যায়ে ওষুধ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...