সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক কমছে

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ১২:১৮ পিএম
সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক কমছে

সরকারের রাজস্ব ব্যয় কমানো এবং অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে যারা সরকারের কাছ থেকে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কিনেছেন, তারা মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ ৫০ হাজার টাকা পেয়ে আসছিলেন। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখন থেকে এই খরচ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হবে। উপসচিব থেকে শুরু করে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা এই সুবিধার আওতায় ছিলেন।

অর্থ বিভাগ জানিয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে সরকার কর্মকর্তাদের ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগও স্থগিত করেছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...