স্টার্টআপে সহায়তা: ৫ কোটি পর্যন্ত পাবেন উদ্যোক্তারা
দেশের মেধাবী তরুণ উদ্যোক্তাদের জন্য দারুণ সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকার একজন স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদানের চেষ্টা করছে। এ জন্য আইসিটি মন্ত্রণালয়ে ৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে সাধারণত জামানত বা দালাল হিসেবে জমি ও সম্পত্তির দালিলিলতা দিতে হয়, যা অনেক উদ্যোক্তার জন্য বড় বাধা। এই বাধা দূর করতে সরকার নিরপেক্ষ একটি কমিটি গঠন করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকিং হয়রানি বা জামানত জটিলতা যাতে তাদের ভোগ করতে না হয়, সেজন্য মন্ত্রী বা উপদেষ্টাদের অন্তর্ভুক্ত নয় এমন একটি নিরপেক্ষ কমিটি প্রকল্পগুলো যাচাই করবে। এর মাধ্যমেই নির্বাচিত উদ্যোক্তারা ফান্ডের জন্য বিবেচিত হবেন। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্রী নুসরাত জাহান জামানতবিহীন ঋণ সুবিধার বিষয়ে প্রশ্ন তোলেন। জবাবে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, যাদের কাছে সম্পত্তি বা জামানত নেই কিন্তু কাজের সম্ভাবনা আছে, তাদের প্রজেক্ট দেখেই ফান্ড দেওয়া হবে। এমনকি যদি কোনো উদ্যোক্তার ব্যবসা শুরুতে ভালো না করে, তবুও তার মধ্যে সম্ভাবনা থাকলে তিনি দ্বিতীয়বারও এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

