সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক কমছে
সরকারের রাজস্ব ব্যয় কমানো এবং অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে যারা সরকারের কাছ থেকে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কিনেছেন, তারা মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ ৫০ হাজার টাকা পেয়ে আসছিলেন। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখন থেকে এই খরচ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হবে। উপসচিব থেকে শুরু করে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা এই সুবিধার আওতায় ছিলেন।
অর্থ বিভাগ জানিয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে সরকার কর্মকর্তাদের ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগও স্থগিত করেছিল।
অর্থ বিভাগ গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি মূল্যস্ফীতি সুদমুক্ত ঋণ
সম্পর্কিত খবর
জন্মাষ্টমীর শোভাযাত্রায় বিকল্প পথ ব্যবহারের আহ্বান, ডিএমপির ৯ নির্দেশনা
রনজিলা পারভীনের মৃত্যু: তদন্ত চলছে, এখনই অপরাধী বলা যাচ্ছে না:…
মিথ্যা মামলা ও সাইবার অপরাধ দমনে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা
জুবায়েরপন্থিদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে দুই পর্বে টঙ্গীর তুরাগে
১৫ সেপ্টেম্বরের পর উন্নতির আশা বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতিতে: প্রতিমন্ত্রী
কারামুক্তি থেকে প্রধানমন্ত্রিত্ব: আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

আরও পড়ুন

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক কমছে
সরকারের রাজস্ব ব্যয় কমানো এবং অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে যারা সরকারের কাছ থেকে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কিনেছেন, তারা মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ ৫০ হাজার টাকা পেয়ে আসছিলেন। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখন থেকে এই খরচ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হবে। উপসচিব থেকে শুরু করে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা এই সুবিধার আওতায় ছিলেন।
অর্থ বিভাগ জানিয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে সরকার কর্মকর্তাদের ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগও স্থগিত করেছিল।
সম্পর্কিত খবর
জন্মাষ্টমীর শোভাযাত্রায় বিকল্প পথ ব্যবহারের আহ্বান, ডিএমপির ৯…
রনজিলা পারভীনের মৃত্যু: তদন্ত চলছে, এখনই অপরাধী বলা…
মিথ্যা মামলা ও সাইবার অপরাধ দমনে পুলিশের প্রতি…
জুবায়েরপন্থিদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে দুই পর্বে টঙ্গীর তুরাগে
১৫ সেপ্টেম্বরের পর উন্নতির আশা বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতিতে: প্রতিমন্ত্রী
কারামুক্তি থেকে প্রধানমন্ত্রিত্ব: আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি…