ফতুল্লায় খেলতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারাল ৫ বছরের আদিবা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার তীব্র ধাক্কায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু আদিবা আক্তার। সোমবার বিকেলে বাসার সামনে খেলার সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের নিকলী থানার গৌরীপুর গ্রামের মোকলেস হোসেনের মেয়ে আদিবা পরিবারের সঙ্গে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় থাকত। তার চাচা মো. জুম্মন জানান, বিকেলে বড় বোন ফাতিমার সাথে বাসার সামনে খেলছিল আদিবা। হঠাৎ সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
লেবাননে নববধূ নিহত, জেরুজালেমে খ্রিস্টান সন্ন্যাসিনীকে লাথি ইসরায়েলি বাহিনীর
মতিঝিলে জুতার বাক্সে ২০ কেজি গাঁজা, গ্রেফতার ২
পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে চুরি দুই…
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার ২
রাশেদ খানের দাবি, জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ লঘু
রেকর্ড সময়ে মেরামত, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এখন শুধু পথচারীদের

আরও পড়ুন

ফতুল্লায় খেলতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারাল ৫ বছরের আদিবা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার তীব্র ধাক্কায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু আদিবা আক্তার। সোমবার বিকেলে বাসার সামনে খেলার সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের নিকলী থানার গৌরীপুর গ্রামের মোকলেস হোসেনের মেয়ে আদিবা পরিবারের সঙ্গে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় থাকত। তার চাচা মো. জুম্মন জানান, বিকেলে বড় বোন ফাতিমার সাথে বাসার সামনে খেলছিল আদিবা। হঠাৎ সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
লেবাননে নববধূ নিহত, জেরুজালেমে খ্রিস্টান সন্ন্যাসিনীকে লাথি ইসরায়েলি…
মতিঝিলে জুতার বাক্সে ২০ কেজি গাঁজা, গ্রেফতার ২
পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে…
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার…
রাশেদ খানের দাবি, জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ…
রেকর্ড সময়ে মেরামত, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এখন শুধু…