ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসের জরুরি বিভাগের সামনে থেকে প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে জরুরি বিভাগের গেটের পাশের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ভেতরে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার র্যাবের
দুই দিনের বৃষ্টির পর রোদের দেখা, স্বস্তি ফিরেছে ঢাকাজুড়ে
রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৭৭ জন আটক, সর্বোচ্চ মিরপুরে
ফতুল্লায় খেলতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারাল ৫ বছরের আদিবা
আবারও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, বেড়েছে দূষণের মাত্রা
সংসদে উত্তাপ: সংবিধান কমিটি নিয়ে বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর প্রতিক্রিয়া

আরও পড়ুন

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসের জরুরি বিভাগের সামনে থেকে প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে জরুরি বিভাগের গেটের পাশের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ভেতরে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার র্যাবের
দুই দিনের বৃষ্টির পর রোদের দেখা, স্বস্তি ফিরেছে…
রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৭৭ জন আটক, সর্বোচ্চ মিরপুরে
ফতুল্লায় খেলতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারাল ৫…
আবারও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, বেড়েছে দূষণের মাত্রা
সংসদে উত্তাপ: সংবিধান কমিটি নিয়ে বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর…