জুনে দুর্ঘটনায় ৫১৩ জনের মৃত্যু, মোটরসাইকেলেই সবচেয়ে বেশি প্রাণহানি
গত জুন মাসে দেশের সড়ক, রেল ও নৌপথে সংঘটিত দুর্ঘটনাগুলোতে অন্তত ৫১৩ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৩৩৬ জন। মঙ্গলবার প্রকাশিত যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই মাসে মোট ৫৯০টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সড়কপথেই সবচেয়ে বেশি ৫৩২টি দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত এবং ১ হাজার ৩২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থী, নারী ও শিশুসহ বিভিন্ন পেশার মানুষ। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ২৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এদিকে, মোটরসাইকেল দুর্ঘটনার হার উদ্বেগজনক হিসেবে দেখা দিয়েছে। গত মাসে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন প্রাণ হারিয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৩২ দশমিক ৩৩ শতাংশ। রেলপথে ৪৫ জন এবং নৌপথে ৫ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
লেবাননে নববধূ নিহত, জেরুজালেমে খ্রিস্টান সন্ন্যাসিনীকে লাথি ইসরায়েলি বাহিনীর
মতিঝিলে জুতার বাক্সে ২০ কেজি গাঁজা, গ্রেফতার ২
পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে চুরি দুই…
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার ২
রাশেদ খানের দাবি, জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ লঘু
রেকর্ড সময়ে মেরামত, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এখন শুধু পথচারীদের

আরও পড়ুন

জুনে দুর্ঘটনায় ৫১৩ জনের মৃত্যু, মোটরসাইকেলেই সবচেয়ে বেশি প্রাণহানি
গত জুন মাসে দেশের সড়ক, রেল ও নৌপথে সংঘটিত দুর্ঘটনাগুলোতে অন্তত ৫১৩ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৩৩৬ জন। মঙ্গলবার প্রকাশিত যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই মাসে মোট ৫৯০টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সড়কপথেই সবচেয়ে বেশি ৫৩২টি দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত এবং ১ হাজার ৩২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থী, নারী ও শিশুসহ বিভিন্ন পেশার মানুষ। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ২৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এদিকে, মোটরসাইকেল দুর্ঘটনার হার উদ্বেগজনক হিসেবে দেখা দিয়েছে। গত মাসে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন প্রাণ হারিয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৩২ দশমিক ৩৩ শতাংশ। রেলপথে ৪৫ জন এবং নৌপথে ৫ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
লেবাননে নববধূ নিহত, জেরুজালেমে খ্রিস্টান সন্ন্যাসিনীকে লাথি ইসরায়েলি…
মতিঝিলে জুতার বাক্সে ২০ কেজি গাঁজা, গ্রেফতার ২
পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে…
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার…
রাশেদ খানের দাবি, জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ…
রেকর্ড সময়ে মেরামত, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এখন শুধু…