টানা বৃষ্টিতে ডুবল ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবরে চরম দুর্ভোগ
রাজধানীর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবর এলাকা এখন পানির নিচে। রোববার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টির প্রভাবে সোমবার (১৩ জুলাই) বিকেল পর্যন্ত এই এলাকার বিপুল অংশ জলমগ্ন থাকতে দেখা গেছে। লেকের পানি বিপৎসীমা অতিক্রম করায় লেক টাউন রেস্তোরাঁ এবং উন্মুক্ত মঞ্চ রবীন্দ্র সরোবর চত্বর প্লাবিত হয়ে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে।
অব্যাহত বর্ষণে ধানমন্ডি লেকের পানি বৃদ্ধি পেয়ে পাড়ের হাঁটার পথ ও বিভিন্ন স্থাপনায় উঠে এসেছে। রাতের পর রাজধানীর অধিকাংশ সড়কের পানি নেমে গেলেও এই এলাকায় জলাবদ্ধতা অব্যাহত থাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। হাঁটার পথ ডুবে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের পাশাপাশি লেককেন্দ্রিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পানি জমে থাকায় রবীন্দ্র সরোবরে দর্শনার্থীদের উপস্থিতি ছিল অনেল কম। অনেকেই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কিছুক্ষণ অবস্থান করেই ফিরে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয়রা আশঙ্কা করছেন, বৃষ্টি এভাবে অব্যাহত থাকলে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে ভোগান্তি আরও বৃদ্ধি পাবে।
সম্পর্কিত খবর
ঢাকার ৪১৬ বছর: শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ উৎসব
ঢামেক হাসপাতালের গেটের পাশে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ
সংসদের ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ, নিজ বাসায় বাটি পেতে…
দুই কোটি চাঁদা না পেয়ে চট্টগ্রামে ইন্টারনেট অফিসে তাণ্ডব
ঢামেক হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সংসদে তুমুল বিতর্ক: ওয়াকআউট বিরোধীদলের, কড়া প্রতিক্রিয়া মন্ত্রীর

আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবরে চরম দুর্ভোগ
রাজধানীর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবর এলাকা এখন পানির নিচে। রোববার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টির প্রভাবে সোমবার (১৩ জুলাই) বিকেল পর্যন্ত এই এলাকার বিপুল অংশ জলমগ্ন থাকতে দেখা গেছে। লেকের পানি বিপৎসীমা অতিক্রম করায় লেক টাউন রেস্তোরাঁ এবং উন্মুক্ত মঞ্চ রবীন্দ্র সরোবর চত্বর প্লাবিত হয়ে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে।
অব্যাহত বর্ষণে ধানমন্ডি লেকের পানি বৃদ্ধি পেয়ে পাড়ের হাঁটার পথ ও বিভিন্ন স্থাপনায় উঠে এসেছে। রাতের পর রাজধানীর অধিকাংশ সড়কের পানি নেমে গেলেও এই এলাকায় জলাবদ্ধতা অব্যাহত থাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। হাঁটার পথ ডুবে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের পাশাপাশি লেককেন্দ্রিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পানি জমে থাকায় রবীন্দ্র সরোবরে দর্শনার্থীদের উপস্থিতি ছিল অনেল কম। অনেকেই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কিছুক্ষণ অবস্থান করেই ফিরে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয়রা আশঙ্কা করছেন, বৃষ্টি এভাবে অব্যাহত থাকলে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে ভোগান্তি আরও বৃদ্ধি পাবে।
সম্পর্কিত খবর
ঢাকার ৪১৬ বছর: শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’…
ঢামেক হাসপাতালের গেটের পাশে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ
সংসদের ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ, নিজ বাসায়…
দুই কোটি চাঁদা না পেয়ে চট্টগ্রামে ইন্টারনেট অফিসে…
ঢামেক হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ…