লাখ কোটি টাকার বাজেট পাস হলেও সংসদ ভবনে ঝরছে ছাদের পানি
জাতীয় সংসদ ভবনের মসজিদ ও বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকার দলের হুইপ জি কে গউছ। পাশাপাশি এই সমস্যার সত্যতা স্বীকার করে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানিয়েছেন, বৃষ্টির দিনে তিনিও তার নিজ ঘরে বাটি দিয়ে পানি ধরতে বাধ্য হন।
গতকাল সোমবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হুইপ গউছ এই বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, দেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস করা হলেও সংসদ ভবনের মসজিদে বালতি দিয়ে পানি ধরতে হচ্ছে, যা দুঃখজনক। সংসদ সদস্যদের নামাজের স্থান দখল করে পানি পড়ায় তিনি অসন্তোষ জানান এবং দ্রুত সমাধানের দাবি জানান।
জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল হাস্যরসের মাধ্যমে বলেন, সংসদ ভবনে পানি পড়ার খবর তিনি জানেন। তবে তিনি নিজের বাসার দশাও তুলে ধরে বলেন, বৃষ্টির দিনে তাকেও ঘরের মেঝেতে বাটি বসিয়ে ছাদের ফাটল দিয়ে পড়া পানি ধরতে হয়। তার এই স্বীকারোক্তি সংসদে হাস্যরসের সৃষ্টি করে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

লাখ কোটি টাকার বাজেট পাস হলেও সংসদ ভবনে ঝরছে ছাদের পানি
জাতীয় সংসদ ভবনের মসজিদ ও বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকার দলের হুইপ জি কে গউছ। পাশাপাশি এই সমস্যার সত্যতা স্বীকার করে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানিয়েছেন, বৃষ্টির দিনে তিনিও তার নিজ ঘরে বাটি দিয়ে পানি ধরতে বাধ্য হন।
গতকাল সোমবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হুইপ গউছ এই বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, দেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস করা হলেও সংসদ ভবনের মসজিদে বালতি দিয়ে পানি ধরতে হচ্ছে, যা দুঃখজনক। সংসদ সদস্যদের নামাজের স্থান দখল করে পানি পড়ায় তিনি অসন্তোষ জানান এবং দ্রুত সমাধানের দাবি জানান।
জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল হাস্যরসের মাধ্যমে বলেন, সংসদ ভবনে পানি পড়ার খবর তিনি জানেন। তবে তিনি নিজের বাসার দশাও তুলে ধরে বলেন, বৃষ্টির দিনে তাকেও ঘরের মেঝেতে বাটি বসিয়ে ছাদের ফাটল দিয়ে পড়া পানি ধরতে হয়। তার এই স্বীকারোক্তি সংসদে হাস্যরসের সৃষ্টি করে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…