সংসদের ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ, নিজ বাসায় বাটি পেতে থাকার কথা জানালেন স্পিকার
জাতীয় সংসদের মসজিদ ও বিভিন্ন কক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকার দলীয় হুইপ জি কে গউছ। গত সোমবার (১৩ জুলাই) সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই অবহেলার কথা তুলে ধরেন এবং অবিলম্বে এর সমাধান দাবি করেন।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বাধীন অধিবেশনে হুইপ গউছ বলেন, যেখানে সংসদ সদস্যরা নামাজ আদায় করেন, মসজিদের সেই ছাদ ফেটে পানি পড়ছে। সেখানে সারি সারি বালতি রাখতে হচ্ছে। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হলেও কেন মসজিদের এমন দশা হলো?
হুইপের অভিযোগের জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল পুরো বিষয়টি হালকাভাবে নেন। তিনি রসিকতা করে জানান, শুধু সংসদ ভবন নয়, বৃষ্টির দিনে তার নিজের শয়নকক্ষের ছাদ দিয়েও পানি পড়ে। সেই পানি আটকাতে তাকেও ঘরে বাটি বা বালতি পেতে রাখতে হয়। তার এই স্বীকারোক্তিতে সংসদে এক ধরণের হাস্যরসের আমেজ তৈরি হয়।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

সংসদের ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ, নিজ বাসায় বাটি পেতে থাকার কথা জানালেন স্পিকার
জাতীয় সংসদের মসজিদ ও বিভিন্ন কক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকার দলীয় হুইপ জি কে গউছ। গত সোমবার (১৩ জুলাই) সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই অবহেলার কথা তুলে ধরেন এবং অবিলম্বে এর সমাধান দাবি করেন।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বাধীন অধিবেশনে হুইপ গউছ বলেন, যেখানে সংসদ সদস্যরা নামাজ আদায় করেন, মসজিদের সেই ছাদ ফেটে পানি পড়ছে। সেখানে সারি সারি বালতি রাখতে হচ্ছে। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হলেও কেন মসজিদের এমন দশা হলো?
হুইপের অভিযোগের জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল পুরো বিষয়টি হালকাভাবে নেন। তিনি রসিকতা করে জানান, শুধু সংসদ ভবন নয়, বৃষ্টির দিনে তার নিজের শয়নকক্ষের ছাদ দিয়েও পানি পড়ে। সেই পানি আটকাতে তাকেও ঘরে বাটি বা বালতি পেতে রাখতে হয়। তার এই স্বীকারোক্তিতে সংসদে এক ধরণের হাস্যরসের আমেজ তৈরি হয়।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…