ঢাকার ৪১৬ বছর: শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ৫:০১ এএম
ঢাকার ৪১৬ বছর: শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

রাজধানীর ৪১৬ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক বর্ণাঢ্য উৎসব আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঐতিহাসিক ঢাকা দিবস এবং নগরীর ইতিহাস-ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ার লক্ষ্যে এ মেগা আয়োজন করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জানান, এটি কেবল একটি উৎসব নয়, বরং ঢাকার ঐতিহ্য পুনর্জাগরণের এক দীর্ঘমেয়াদি নাগরিক আন্দোলন।

উৎসবের সূচি অনুযায়ী, আগামী ৩১ জুলাই ভোরে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’ এবং বিকেলে হাতি, ঘোড়ার গাড়ি ও পালকি নিয়ে বর্ণাঢ্য ‘ঢাকা শোভাযাত্রা’ বের করা হবে। ১ আগস্ট ঢাকা দিবসের দিন ভোরে ‘ঢাকা হেরিটেজ ম্যারাথন’ অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এছাড়া ২ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং ঐতিহ্যবাহী কাওয়ালী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উৎসবের অংশ হিসেবে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এই মেলবন্ধনের মাধ্যমে ঢাকাকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...