হরিদাস হয়ে তৌহিদ, প্রধানমন্ত্রীর অফিসার সেজে লুটলেন সাড়ে ৯ কোটি টাকা

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৭:১৮ পিএম
হরিদাস হয়ে তৌহিদ, প্রধানমন্ত্রীর অফিসার সেজে লুটলেন সাড়ে ৯ কোটি টাকা

গাইবান্ধার পলাশবাড়ীর বাসিন্দা হরিদাস চন্দ্র তরনী দাস নাম ধরে জন্ম নিলেও ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম হয়ে যান। এরপর তিনি নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। সিআইডি সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি চাকরি ও বদলির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তদন্তে দেখা গেছে, তৌহিদ ইসলাম ওরফে হরিদাস চন্দ্র পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের গোপীনাথ তরনীদাসের ছেলে। তিনি ২০১০ সালে অবৈধপথে ভারতে গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন। প্রতারণার মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জনে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে এডিট করা নিজের ছবি এবং প্রভাবশালীদের নামে সেভ করা ভুয়া ফোন নম্বর কৌশল হিসেবে ব্যবহার করতেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, হরিদাসের কোনো বৈধ আয়ের উৎস না থাকলেও তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে ৯ দশমিক ৩৫ কোটি টাকা লেনদেন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে অস্বাভাবিক এই অর্থ জমা পড়ে। এছাড়াও তার বিরুদ্ধে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে। মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...