উত্তর-পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৭:০৬ পিএম
উত্তর-পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) জারি করা পূর্বাভাস অনুযায়ী এই ৯ জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যার সৃষ্টি হতে পারে অথবা বর্তমান স্বল্পমেয়াদি বন্যার পানি আরও বৃদ্ধি পেতে পারে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম—এই নয় জেলার নদীসংলগ্ন এলাকাগুলোতে ঝুঁকি রয়েছে। বর্তমানে দেশের চারটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো সুরমা নদীর ছাতক পয়েন্ট, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট।

তবে পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমে আসার ফলে সেখানকার বন্যা পরিস্থিতির আরও উন্নতির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...