সাতকানিয়ার বন্যার্তদের ঘর মেরামতে সরকারি সহায়তার ঘোষণা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (১৩ জুলাই) কেওচিয়া ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়ার সময় তিনি ঘোষণা দেন, বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতের জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে।
প্রতিমন্ত্রী জানান, সরকারের উদ্যোগ কেবল অনতিবিলম্বে ত্রাণ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বন্যায় নষ্ট হওয়া ফসলের জমি, মাছের ঘের এবং গবাদিপশুর ক্ষতির পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দুর্গত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। এছাড়াও, দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সেনাবাহিনী ও বিমানবাহিনীর অসামান্য ভূমিকার কথাও সন্তোষের সাথে উল্লেখ করেন তিনি।
সম্পর্কিত খবর
মডেল মসজিদের ব্যয় বৃদ্ধির অনিয়ম: আজই তদন্তের নির্দেশ
বন্যায় ও পাহাড়ধসে ৫৪ মৃত্যু, ছয় লাখের বেশি ক্ষতিগ্রস্ত
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার সাড়ে ৩২ হাজার, উদ্ধার ২৪৩টি…
লালদিয়া টার্মিনাল: ডেনমার্কের সঙ্গে চুক্তি বাতিলের সুযোগ নেই
সংরক্ষিত এমপিদের এলাকা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হরিদাস হয়ে তৌহিদ, প্রধানমন্ত্রীর অফিসার সেজে লুটলেন সাড়ে ৯ কোটি…

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যার্তদের ঘর মেরামতে সরকারি সহায়তার ঘোষণা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (১৩ জুলাই) কেওচিয়া ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়ার সময় তিনি ঘোষণা দেন, বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতের জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে।
প্রতিমন্ত্রী জানান, সরকারের উদ্যোগ কেবল অনতিবিলম্বে ত্রাণ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বন্যায় নষ্ট হওয়া ফসলের জমি, মাছের ঘের এবং গবাদিপশুর ক্ষতির পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দুর্গত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। এছাড়াও, দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সেনাবাহিনী ও বিমানবাহিনীর অসামান্য ভূমিকার কথাও সন্তোষের সাথে উল্লেখ করেন তিনি।
সম্পর্কিত খবর
মডেল মসজিদের ব্যয় বৃদ্ধির অনিয়ম: আজই তদন্তের নির্দেশ
বন্যায় ও পাহাড়ধসে ৫৪ মৃত্যু, ছয় লাখের বেশি…
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার সাড়ে ৩২ হাজার,…
লালদিয়া টার্মিনাল: ডেনমার্কের সঙ্গে চুক্তি বাতিলের সুযোগ নেই
সংরক্ষিত এমপিদের এলাকা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে যা…
হরিদাস হয়ে তৌহিদ, প্রধানমন্ত্রীর অফিসার সেজে লুটলেন সাড়ে…