বন্যায় ও পাহাড়ধসে ৫৪ মৃত্যু, ছয় লাখের বেশি ক্ষতিগ্রস্ত

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৮:১৬ পিএম
বন্যায় ও পাহাড়ধসে ৫৪ মৃত্যু, ছয় লাখের বেশি ক্ষতিগ্রস্ত

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যা এবং পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এসব দুর্যোগে আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সোমবার (১৩ জুলাই) যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায় সাত জেলায় প্রায় সাড়ে ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দেড় লাখের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

জেলাওয়ারি হিসাবে দেখা যায়, কক্সবাজারে সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ছয়জন, রাঙ্গামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজন মারা গেছেন। আহতদের মধ্যেও কক্সবাজারে সংখ্যা সর্বোচ্চ (২৪ জন)। বর্তমানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার ৫৯টি উপজেলার বিপুল এলাকা প্লাবিত হয়েছে।

বন্যাদুর্গতদের আশ্রয়ের জন্য এসব জেলায় এক হাজার ৪৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৩৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। সরকার চাল, শুকনো খাবার, নগদ অর্থ ও শিশুখাদ্য বরাদ্দ দিয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজ অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকেও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...