দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার সাড়ে ৩২ হাজার, উদ্ধার ২৪৩টি অস্ত্র

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৮:০৪ পিএম
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার সাড়ে ৩২ হাজার, উদ্ধার ২৪৩টি অস্ত্র

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত দুই মাস ধরে চলা পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক সাফল্য এসেছে। গত ১ মে শুরু হওয়া এ অভিযানে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও অন্যান্য মামলায় মোট গ্রেফতার হয়েছে ৮৩ হাজার ৮১৭ জন। সোমবার (১৩ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশের হাতে এসেছে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৩৩টি এলজি, ৩০টি শুটারগান ও ৫০টি বন্দুক। এছাড়াও ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি, ৪৩টি ককটেল, ১০ হাজার ৩০০টি চকলেট বাজি এবং ৫০৩টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। একই সময়ে মাদক বিরোধী অভিযানে প্রায় ৭৬ লাখ ৪০ হাজার ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...