পতেঙ্গায় কোটি টাকার বিদেশি মদ জব্দ, কারবারি ধরতে পারেনি কোস্ট গার্ড
পাচারের জন্য বাণিজ্যিক জাহাজ থেকে খালাস করা বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এ অভিযান চালিয়ে প্রায় ৪০০ বোতল মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩৬ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৮টায় ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় অভিযানে নামে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল। তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের একটি গোপন আস্তানা থেকে এই বিদেশি মদের চালানটি জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা মদ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযানের আগেই কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতে এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
বানভাসি মানুষ ও গরুর খাবার নিয়ে বাঁশখালীতে সিভাসু
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে সিভাসু, পশুর খাবারও দিচ্ছে তারা
প্রতারণার অর্থে কেনা খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ
বৃষ্টির ঝুঁকিতে আমন ধান: বীজতলা বাঁচাতে কৃষকদের জরুরি পরামর্শ
চট্টগ্রামের বলিরহাট এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মানুষ ও গবাদিপশুর খাবার নিয়ে বানভাসীদের পাশে সিভাসু

আরও পড়ুন

পতেঙ্গায় কোটি টাকার বিদেশি মদ জব্দ, কারবারি ধরতে পারেনি কোস্ট গার্ড
পাচারের জন্য বাণিজ্যিক জাহাজ থেকে খালাস করা বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এ অভিযান চালিয়ে প্রায় ৪০০ বোতল মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩৬ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৮টায় ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় অভিযানে নামে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল। তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের একটি গোপন আস্তানা থেকে এই বিদেশি মদের চালানটি জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা মদ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযানের আগেই কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতে এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
বানভাসি মানুষ ও গরুর খাবার নিয়ে বাঁশখালীতে সিভাসু
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে সিভাসু, পশুর খাবারও দিচ্ছে তারা
প্রতারণার অর্থে কেনা খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার…
বৃষ্টির ঝুঁকিতে আমন ধান: বীজতলা বাঁচাতে কৃষকদের জরুরি…