মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতেই লাগছে রিকশায় ৮০ টাকা
শনিবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর মাটিকাটা এলাকা পানির নিচে তলিয়ে গেছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায়ও এলাকার অলিগলিতে হাঁটু থেকে কোমর সমান জলাবদ্ধতা দেখা যায়, যা নিত্যযাত্রী ও এলাকাবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্থানীয়রা নিজ উদ্যোগে ড্রেনের ঢাকনা খুলে দিলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
বাজারের অলিগলি দিয়ে হেঁটে চলাচল দুষ্কর হয়ে পড়ায় মানুষকে রিকশায় ওঠার বাধ্য হতে হচ্ছে। এ সুযোগে রিকশাচালকরা মাত্র কিছুদূর পথ পার হতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছেন। চেকপোস্ট থেকে বাজার পর্যন্ত মানুষ পারাপার করাচ্ছিলেন রিকশাচালক কামরুল। তিনি জানান, সকাল ৬টা থেকেই শুধু বাজারের ভেতরে যাত্রী পার করছেন, দূরে কোথাও যাওয়ার সুযোগ নেই।
এলাকার মুদি দোকানি রুবেল অভিযোগ করেন, এত বেশি পানি এর আগে দেখেননি। সকাল থেকে পানি না কমায় আর সিটি করপোরেশনের কোনো তৎপরতা না দেখে তারা হতাশা প্রকাশ করেছেন। এছাড়া মাটিকাটা-ইসিবি সংযোগ সড়কে ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় স্বাভাবিক চলাচলেও প্রভাব পড়েছে, যা ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতেই লাগছে রিকশায় ৮০ টাকা
শনিবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর মাটিকাটা এলাকা পানির নিচে তলিয়ে গেছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায়ও এলাকার অলিগলিতে হাঁটু থেকে কোমর সমান জলাবদ্ধতা দেখা যায়, যা নিত্যযাত্রী ও এলাকাবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্থানীয়রা নিজ উদ্যোগে ড্রেনের ঢাকনা খুলে দিলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
বাজারের অলিগলি দিয়ে হেঁটে চলাচল দুষ্কর হয়ে পড়ায় মানুষকে রিকশায় ওঠার বাধ্য হতে হচ্ছে। এ সুযোগে রিকশাচালকরা মাত্র কিছুদূর পথ পার হতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছেন। চেকপোস্ট থেকে বাজার পর্যন্ত মানুষ পারাপার করাচ্ছিলেন রিকশাচালক কামরুল। তিনি জানান, সকাল ৬টা থেকেই শুধু বাজারের ভেতরে যাত্রী পার করছেন, দূরে কোথাও যাওয়ার সুযোগ নেই।
এলাকার মুদি দোকানি রুবেল অভিযোগ করেন, এত বেশি পানি এর আগে দেখেননি। সকাল থেকে পানি না কমায় আর সিটি করপোরেশনের কোনো তৎপরতা না দেখে তারা হতাশা প্রকাশ করেছেন। এছাড়া মাটিকাটা-ইসিবি সংযোগ সড়কে ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় স্বাভাবিক চলাচলেও প্রভাব পড়েছে, যা ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…