মানুষ ও গবাদিপশুর খাবার নিয়ে বানভাসীদের পাশে সিভাসু

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৩:২৮ এএম
মানুষ ও গবাদিপশুর খাবার নিয়ে বানভাসীদের পাশে সিভাসু

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় মানুষের পাশাপাশি গরু-ছাগলের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। রোববার (১২ জুলাই) বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নে পানিবন্দি মানুষ ও তাদের পোষা প্রাণীদের দুর্ভোগ লাঘবে সপ্তাহব্যাপী ত্রাণ ও চিকিৎসা সহায়তা কর্মসূচির সূচনা করেছে বিশ্ববিদ্যালয়টি। এই উদ্যোগের অনন্যদিক হলো, মানুষের খাবারের সঙ্গে সঙ্গে বন্যার্থ গবাদিপশুর জন্যও খাদ্য ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত এলাকায় ৫০০ প্যাকেট রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং মানুষের ওষুধ বিতরণ করেন। পাশাপাশি গবাদিপশুর চিকিৎসা ও খাদ্য সংকট সমাধানে গো-খাদ্য ও পশুর ওষুধও পৌঁছে দেওয়া হয় বন্যার্তদের কাছে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, পোল্ট্রি রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এ কে এম হুমায়ূন কবির ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের উপজেলাগুলোতে এই ত্রাণ কার্যক্রম আগামী এক সপ্তাহ চলমান থাকবে। তিনি সমাজের সকল স্তরের মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এই মানবিক কাজে ওয়ান হেলথ ইয়াং ভয়েস, বাঁধন সিভাসু ইউনিট, রোটার্যাক্ট ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি ও প্রাঙ্গণসহ বিভিন্ন সংগঠন সহযোগিতা করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...