রাঙ্গুনিয়ায় বৃষ্টির পানি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃষ্টির পানি চলাচল নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় মো. ওবাইদুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পানি নিষ্কাশনকে কেন্দ্র করে ওবাইদুলের সাথে তার চাচাতো ভাইদের কাফের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষের লোকজন গাছের বাড়ি দিয়ে ওবাইদুলকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
বন্যার্তদের পাশে সিভাসু: মানুষের খাবারের সাথে গো-খাদ্য বিতরণ
বাঁশখালীতে বন্যার্তদের পাশে সিভাসু, মানুষের সাথে গরুরও খাবার দিচ্ছেন
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতেই লাগছে রিকশায় ৮০ টাকা
রাজধানীর নিউমার্কেটে ১০ ঘণ্টা ডুবে থাকা পানিতে নাভিশ্বাস নগরবাসীর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও সমবেদনা
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা ভাড়া

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় বৃষ্টির পানি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃষ্টির পানি চলাচল নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় মো. ওবাইদুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পানি নিষ্কাশনকে কেন্দ্র করে ওবাইদুলের সাথে তার চাচাতো ভাইদের কাফের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষের লোকজন গাছের বাড়ি দিয়ে ওবাইদুলকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
বন্যার্তদের পাশে সিভাসু: মানুষের খাবারের সাথে গো-খাদ্য বিতরণ
বাঁশখালীতে বন্যার্তদের পাশে সিভাসু, মানুষের সাথে গরুরও খাবার…
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতেই লাগছে রিকশায়…
রাজধানীর নিউমার্কেটে ১০ ঘণ্টা ডুবে থাকা পানিতে নাভিশ্বাস…
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও…
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা…