রাজধানীর নিউমার্কেটে ১০ ঘণ্টা ডুবে থাকা পানিতে নাভিশ্বাস নগরবাসীর
রোববার দিনভর থেমে থেমে বৃষ্টির পর রাজধানীর সবচেয়ে ব্যস্ত নিউমার্কেট এলাকা পানিতে তলিয়ে যায়। সকাল থেকে তৈরি হওয়া এই জলাবদ্ধতা দীর্ঘ ১০ ঘণ্টা পরও সরেনি, ফলে এলাকার স্বাভাবিক কার্যকলাপ ও জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, আজিমপুর পুরনো কবরস্থান এলাকা থেকে নিউমার্কেটের ১ নম্বর গেট পর্যন্ত সড়কে হাঁটুসমান পানি জমে আছে। এতে অধিকাংশ দোকান বন্ধ হয়ে গেছে এবং হকাররা ব্যবসা গুটিয়ে নিয়েছেন। পথচারীদের পানি পার হতে ভ্যানগাড়ি ব্যবহার করতে হচ্ছে, যার জন্য প্রতি জন ১০ টাকা ভাড়া গুনতে হচ্ছে।
ম্যানহোলের ঢাকনা খুলে পানি নিষ্কাশনের চেষ্টা করা হলেও তেমন ফল মেলেনি। কুয়েত মৈত্রী হল থেকে নীলক্ষেত অভিমুখী সড়কে বাস ও রিকশা আটকা পড়েছে। জলাবদ্ধতার কারণে এক নারী যাত্রীকে রিকশার হুডের ওপর বসতে দেখা যায়, আবার মোটরসাইকেল আরোহীকে হেলমেট মাথায় বাইক ঠেলে পার হতে হয়েছে।
সম্পর্কিত খবর
বাঁশখালীতে বন্যার্তদের পাশে সিভাসু, মানুষের সাথে গরুরও খাবার দিচ্ছেন
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতেই লাগছে রিকশায় ৮০ টাকা
রাঙ্গুনিয়ায় বৃষ্টির পানি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও সমবেদনা
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা ভাড়া
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য গ্রেফতার

আরও পড়ুন

রাজধানীর নিউমার্কেটে ১০ ঘণ্টা ডুবে থাকা পানিতে নাভিশ্বাস নগরবাসীর
রোববার দিনভর থেমে থেমে বৃষ্টির পর রাজধানীর সবচেয়ে ব্যস্ত নিউমার্কেট এলাকা পানিতে তলিয়ে যায়। সকাল থেকে তৈরি হওয়া এই জলাবদ্ধতা দীর্ঘ ১০ ঘণ্টা পরও সরেনি, ফলে এলাকার স্বাভাবিক কার্যকলাপ ও জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, আজিমপুর পুরনো কবরস্থান এলাকা থেকে নিউমার্কেটের ১ নম্বর গেট পর্যন্ত সড়কে হাঁটুসমান পানি জমে আছে। এতে অধিকাংশ দোকান বন্ধ হয়ে গেছে এবং হকাররা ব্যবসা গুটিয়ে নিয়েছেন। পথচারীদের পানি পার হতে ভ্যানগাড়ি ব্যবহার করতে হচ্ছে, যার জন্য প্রতি জন ১০ টাকা ভাড়া গুনতে হচ্ছে।
ম্যানহোলের ঢাকনা খুলে পানি নিষ্কাশনের চেষ্টা করা হলেও তেমন ফল মেলেনি। কুয়েত মৈত্রী হল থেকে নীলক্ষেত অভিমুখী সড়কে বাস ও রিকশা আটকা পড়েছে। জলাবদ্ধতার কারণে এক নারী যাত্রীকে রিকশার হুডের ওপর বসতে দেখা যায়, আবার মোটরসাইকেল আরোহীকে হেলমেট মাথায় বাইক ঠেলে পার হতে হয়েছে।
সম্পর্কিত খবর
বাঁশখালীতে বন্যার্তদের পাশে সিভাসু, মানুষের সাথে গরুরও খাবার…
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতেই লাগছে রিকশায়…
রাঙ্গুনিয়ায় বৃষ্টির পানি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল…
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও…
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা…
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য…