প্রয়াত স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে স্পিকারের গভীর শোক
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গত রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বরেণ্য এই রাজনীতিবিদ ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করার পর ১৯৬১ সালে যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন দক্ষ বিশেষজ্ঞ হিসেবে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি গণপূর্ত, পররাষ্ট্র, ভূমি এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। এছাড়াও তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্পর্কিত খবর
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০ জন, মামলা…
মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের অভিযান, গ্রেফতার…
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ বিবৃতি
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের

আরও পড়ুন

প্রয়াত স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে স্পিকারের গভীর শোক
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গত রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বরেণ্য এই রাজনীতিবিদ ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করার পর ১৯৬১ সালে যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন দক্ষ বিশেষজ্ঞ হিসেবে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি গণপূর্ত, পররাষ্ট্র, ভূমি এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। এছাড়াও তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্পর্কিত খবর
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০…
মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের…
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ…
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…