চট্টগ্রামে বসতঘরে বিষাক্ত কোবরা, মুরগির সঙ্গে লড়াইয়ে হড়কম্প

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ১১:১২ পিএম
চট্টগ্রামে বসতঘরে বিষাক্ত কোবরা, মুরগির সঙ্গে লড়াইয়ে হড়কম্প

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিপদজনক পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী দল। শনিবার দিনভর অভিযান চালিয়ে চরখিজিরপুর গ্রামের ওই বাড়ি থেকে আড়াই ফুট দৈর্ঘ্যের সাপটি উদ্ধার করা হয়, যা এর আগে বাড়ির একটি মুরগিকে ছোবল মেরে হত্যা করেছিল।

বন্যার পানি বাড়তে থাকায় গৃহকর্তা মো. আলমগীরের স্ত্রী পোষা মুরগি ও তার ছানাগুলোকে শুক্রবার রাতে ঘরের ভেতর রাখেন। গভীর রাতে হঠাৎ মুরগিটির সাথে একটি সাপের ধস্তাধস্তি শুরু হয়। নিজের সদ্যজাত ছানাদের রক্ষা করতে গিয়ে মা মুরগিটি বিষাক্ত সাপটির সাথে যুদ্ধ করে। একপর্যায়ে সাপটি মুরগিকে ছোবল মারে এবং প্রাণ হারায় পোষা পাখিটি। আলো জ্বালালে সাপটি খাটের নিচে লুকিয়ে পড়ে।

শনিবার সকালে খবর পেয়ে ওই বাড়িতে যান উদ্ধারকারী দলের সদস্য আমীর হোসাইন শাওন। তারা বাড়ির লাকড়ির গোলা ও আশপাশ তন্নতন্ন করে খুঁজে অবশেষে সাপটি উদ্ধারে সক্ষম হন। পরে নিরাপদ স্থানে নিয়ে বনে অবমুক্ত করা হয় সাপটিকে। এলাকায় পানি থাকায় সাপ ঢোকার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...