মিরপুরে শুরু জাতীয় সাঁতার প্রতিযোগিতা, প্রথম দিনেই ৬ রেকর্ড

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ১০:২২ পিএম
মিরপুরে শুরু জাতীয় সাঁতার প্রতিযোগিতা, প্রথম দিনেই ৬ রেকর্ড

রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এই আসরের উদ্বোধন করেন। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ১৪ জুলাই পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন। এবারের আসরে সাঁতারের ১০০টি এবং ডাইভিংয়ের ৬টিসহ মোট ১০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রথম দিনেই ২৩টি সাঁতার এবং দুটি ডাইভিং ইভেন্ট সম্পন্ন হয়েছে।

প্রতিযোগিতার শুরুতেই রেকর্ডের বন্যা বয়ে গেছে। উদ্বোধনী দিনে সাঁতারে পাঁচটি এবং ডাইভিংয়ে একটিসহ মোট ছয়টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তরুণ ক্রীড়াবিদরা। পদক তালিকায় এগিয়ে থাকা বিকেএসপি ১৫টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে অবস্থান করছে। তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে মেঘনা মোহনা সুইমিং ক্লাব (চাঁদপুর) এবং নিকলী সুইমিং ক্লাব (কুষ্টিয়া) যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...