সমালোচনার পর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে বাদ, সংশোধন হলো পদোন্নতির তালিকা
অবশেষে সমালোচনার মুখে পিছু হটল জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতিমধ্যে অবসরে যাওয়া এক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকা থেকে বাদ দিয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৯ জুলাই জারি করা আদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মো. মাইনুল হক ভূঁইয়ার নাম থাকলেও শনিবার (১১ জুলাই) নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বাদ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার ১৭৯ জন উপ-সচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেখানে তালিকার ৫৩ নম্বরে ছিলেন মো. মাইনুল হক ভূঁইয়া। কিন্তু তিনি গত ৩০ জুন ইতিমধ্যেই চাকরি থেকে অবসরে গিয়েছেন। একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম পদোন্নতির তালিকায় অন্তর্ভুক্ত থাকায় ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

এ অবস্থায় জনস্বার্থে মাইনুল হক ভূঁইয়ার পদোন্নতির আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হলো বলে জানানো হয়েছে। ৯ জুলাইয়ের আগের প্রজ্ঞাপনের ক্রমিক ৫৩ নম্বর অংশটি বাতিল করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই পদোন্নতিতে ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের প্রাধান্য ছিল, তবে দীর্ঘদিন পদোন্নতি না পাওয়া অন্যান্য ব্যাচের কর্মকর্তারাও এতে অন্তর্ভুক্ত ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
সমালোচনার পর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে বাদ, সংশোধন হলো পদোন্নতির তালিকা
অবশেষে সমালোচনার মুখে পিছু হটল জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতিমধ্যে অবসরে যাওয়া এক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকা থেকে বাদ দিয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৯ জুলাই জারি করা আদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মো. মাইনুল হক ভূঁইয়ার নাম থাকলেও শনিবার (১১ জুলাই) নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বাদ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার ১৭৯ জন উপ-সচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেখানে তালিকার ৫৩ নম্বরে ছিলেন মো. মাইনুল হক ভূঁইয়া। কিন্তু তিনি গত ৩০ জুন ইতিমধ্যেই চাকরি থেকে অবসরে গিয়েছেন। একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম পদোন্নতির তালিকায় অন্তর্ভুক্ত থাকায় ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

এ অবস্থায় জনস্বার্থে মাইনুল হক ভূঁইয়ার পদোন্নতির আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হলো বলে জানানো হয়েছে। ৯ জুলাইয়ের আগের প্রজ্ঞাপনের ক্রমিক ৫৩ নম্বর অংশটি বাতিল করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই পদোন্নতিতে ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের প্রাধান্য ছিল, তবে দীর্ঘদিন পদোন্নতি না পাওয়া অন্যান্য ব্যাচের কর্মকর্তারাও এতে অন্তর্ভুক্ত ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…