কর্ণফুলীতে ডুবে গেল নৌকা, নিখোঁজ যুবককে খুঁজছে ফায়ার সার্ভিস
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে ডিঙি নৌকা ডুবির ঘটনায় মো. সোলেমান (২০) নামের এক যুবক পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনায় তার বড় ভাই আব্দুল হালিম (৩০) সাঁতরে কূলে ফিরলেও সোলেমানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে মাছ ধরার উদ্দেশ্যে ভাড়ায় নিয়ে যাওয়া নৌকাটি ডুবে যায়। নিখোঁজ সোলেমান ও আহত হালিম ওই এলাকার লোকমান মিস্ত্রীর বাড়ির বদিউল আলমের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে জটিলতা বাড়লে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকেও অভিযানে নামানো হয়।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ বিজয় মোল্লা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই এবং উদ্ধার অভিযান শুরু করি। বর্তমানে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যুক্ত হয়ে আগ্রাবাদ ডুবুরি দল নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
সম্পর্কিত খবর
বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকো কর্মীর মৃত্যু
লোহাগাড়ায় দরবেশহাট বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ দোকান
সড়ক নিরাপদ করতে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব
ঢামেকের উন্নতি চেয়ে অবকাঠামো সংস্কারে জোর শিক্ষকের
সড়কে শিক্ষার্থীদের মৃত্যু: অর্ধবছরে ৩৬০, আহত শতাধিক
বিতর্কিতদের পদোন্নতি: অবসরপ্রাপ্ত ও বরখাস্ত কর্মকর্তার উপস্থিতি

আরও পড়ুন

বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকো কর্মীর…