বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করছে সশস্ত্র বাহিনী ও প্রশাসন
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয় প্রশাসনের সাথে একযোগে কাজ করছেন। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে তাঁকে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি তদারকি ও ত্রাণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্গম এলাকায় বসবাসরত মানুষের কাছে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার ইউএনওদের সাথে বৈঠক করে ত্রাণ সরঞ্জাম বিতরণের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে।
তিনি আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণের পরিমাণ বাড়ানো হচ্ছে। একটি মানুষও যাতে সহায়তা থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রেখে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০ জন, মামলা…
মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের অভিযান, গ্রেফতার…
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ বিবৃতি
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের

আরও পড়ুন

বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করছে সশস্ত্র বাহিনী ও প্রশাসন
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয় প্রশাসনের সাথে একযোগে কাজ করছেন। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে তাঁকে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি তদারকি ও ত্রাণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্গম এলাকায় বসবাসরত মানুষের কাছে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার ইউএনওদের সাথে বৈঠক করে ত্রাণ সরঞ্জাম বিতরণের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে।
তিনি আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণের পরিমাণ বাড়ানো হচ্ছে। একটি মানুষও যাতে সহায়তা থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রেখে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০…
মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের…
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ…
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…