সড়কে শিক্ষার্থীদের মৃত্যু: অর্ধবছরে ৩৬০, আহত শতাধিক
চলতি বছরের প্রথম ছয় মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৬০ জন শিক্ষার্থী। একই সময়ে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০৯ জন। মিরসরাই ট্রাজেডির ১৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এক বিবৃতিতে এই হতাশাজনক পরিসংখ্যান তুলে ধরা হয়।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৩২০টি দুর্ঘটনা ঘটেছে। ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরায় ৪৫ জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পরও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেনি। ফলে প্রতিবছরই সড়কে প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীরা।
মাসিক ভিত্তিতে দুর্ঘটনার হিসাব বলছে, জানুয়ারিতে ৫৭ জন, ফেব্রুয়ারিতে ৪৭ জন, মার্চে ৬৭ জন, এপ্রিলে ৫৬ জন, মে মাসে ৭৩ জন এবং জুনে ৬০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। শিক্ষার্থীদের জীবন রক্ষায় অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। মিরসরাই ট্রাজেডির পুনরাবৃত্তি রোধে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
সম্পর্কিত খবর
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ আটক ৬
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে বাংলাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি কমিশনারের

সড়কে শিক্ষার্থীদের মৃত্যু: অর্ধবছরে ৩৬০, আহত শতাধিক
চলতি বছরের প্রথম ছয় মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৬০ জন শিক্ষার্থী। একই সময়ে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০৯ জন। মিরসরাই ট্রাজেডির ১৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এক বিবৃতিতে এই হতাশাজনক পরিসংখ্যান তুলে ধরা হয়।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৩২০টি দুর্ঘটনা ঘটেছে। ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরায় ৪৫ জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পরও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেনি। ফলে প্রতিবছরই সড়কে প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীরা।
মাসিক ভিত্তিতে দুর্ঘটনার হিসাব বলছে, জানুয়ারিতে ৫৭ জন, ফেব্রুয়ারিতে ৪৭ জন, মার্চে ৬৭ জন, এপ্রিলে ৫৬ জন, মে মাসে ৭৩ জন এবং জুনে ৬০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। শিক্ষার্থীদের জীবন রক্ষায় অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। মিরসরাই ট্রাজেডির পুনরাবৃত্তি রোধে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
সম্পর্কিত খবর
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ…
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে…
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি…