ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক হওয়ার আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৪:৩১ পিএম
ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক হওয়ার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের টার্গেট করছে। শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতারণা চক্র সম্পর্কে সবাইকে সতর্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারকরা ফোনকল, এসএমএস এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। তারা অনুদান বা আর্থিক সুবিধার প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য, ওটিপি, পিন নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর হাতিয়ে নিতে চাইছে। তবে ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের প্রধান কার্যালয় বা জেলা কার্যালয় কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে এ ধরনের গোপন তথ্য সংগ্রহ করে না।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অপরিচিত নম্বর থেকে ফোন এলে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য না দেওয়া এবং ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে সরকারি ওয়েবসাইট বা জেলা কার্যালয়ের মাধ্যমে তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...