বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকো কর্মীর মৃত্যু
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ অপসারণ অভিযানের সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম মো. হায়দার হোসেন (৩৫)। তিনি ডেসকোর ঠিকাদারের অধীনে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার গ্রামের মো. মহসিন ফরাজীর ছেলে। পেশাগত প্রয়োজনে তিনি রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।
জানা গেছে, দুপুর আড়াইটার দিকে বস্তি এলাকায় অবৈধ লাইন বিচ্ছিন্ন করার সময় হাঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন হায়দার। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. শুক্কুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
অসুস্থ ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান
পাহাড়ি ঢলে চট্টগ্রাম তলিয়ে: সাত লাখের বেশি মানুষ পানিবন্দি
লোহাগাড়ায় দরবেশহাট বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ দোকান
সড়ক নিরাপদ করতে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব
ঢামেকের উন্নতি চেয়ে অবকাঠামো সংস্কারে জোর শিক্ষকের
সড়কে শিক্ষার্থীদের মৃত্যু: অর্ধবছরে ৩৬০, আহত শতাধিক

আরও পড়ুন

পাহাড়ি ঢলে চট্টগ্রাম তলিয়ে: সাত লাখের বেশি মানুষ…