তারুণ্যের স্বপ্ন পূরণে সর্বমহলের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৯:৫৫ পিএম
তারুণ্যের স্বপ্ন পূরণে সর্বমহলের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশের তরুণ প্রজন্মকে আধুনিক ও দক্ষ মানবসম্পদে রূপান্তরে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১০ জুলাই) ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, জনবহুল বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ তরুণ, যারা দেশের ভবিষ্যতের মূল চালিকাশক্তি। তাদের মৌলিক চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। তিনি এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ কে সময়ের প্রেক্ষাপটে যথার্থ বলে উল্লেখ করেন।

তিনি জানান, যুবসমাজকে সুশিক্ষিত ও স্বাবলম্বী করতে সরকার শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করছে এবং কারিগরি প্রশিক্ষণে অগ্রাধিকার দিচ্ছে। একই সাথে মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় রোধে আইনি ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার নিশ্চিত করে সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...