মিরপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। গত শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর তিনি মেট্রোরেল এলাকা ও এর আশপাশের রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি এবং ড্রেন ব্যবস্থার বাস্তব অবস্থা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক পানি সরে যাওয়ার জন্য নালা ও ড্রেনগুলো পর্যবেক্ষণ করেন এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি এলাকার দোকানদারদের ড্রেনে ও রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
পরে তিনি মিরপুর-১২ এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান। সেখানে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে ময়লা ও আবর্জনা জমে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে কাঁচাবাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে পরিস্থিতি উন্নতির জন্য জোর দাবি জানান।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে ৪০০ পরিবারে চাল দিলেন আবু সুফিয়ান, বললেন সরকার জনগণের…
রাজধানীতে রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকার বদ্ধপরিকর
রাজধানীতে পুলিশের অভিযান: মুগদা ও শেরেবাংলা নগরে আটক ২৪
চট্টগ্রামে বন্যার তাণ্ডব: মৎস্য ও কৃষিতে শত কোটি টাকার ক্ষতি
শেরেবাংলা নগর ও মুগদায় অভিযানে গ্রেফতার ২৪, আদালতে প্রেরণ

আরও পড়ুন

মিরপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। গত শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর তিনি মেট্রোরেল এলাকা ও এর আশপাশের রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি এবং ড্রেন ব্যবস্থার বাস্তব অবস্থা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক পানি সরে যাওয়ার জন্য নালা ও ড্রেনগুলো পর্যবেক্ষণ করেন এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি এলাকার দোকানদারদের ড্রেনে ও রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
পরে তিনি মিরপুর-১২ এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান। সেখানে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে ময়লা ও আবর্জনা জমে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে কাঁচাবাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে পরিস্থিতি উন্নতির জন্য জোর দাবি জানান।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে ৪০০ পরিবারে চাল দিলেন আবু সুফিয়ান, বললেন…
রাজধানীতে রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকার বদ্ধপরিকর
রাজধানীতে পুলিশের অভিযান: মুগদা ও শেরেবাংলা নগরে আটক…
চট্টগ্রামে বন্যার তাণ্ডব: মৎস্য ও কৃষিতে শত কোটি…
শেরেবাংলা নগর ও মুগদায় অভিযানে গ্রেফতার ২৪, আদালতে…