এনআইএলজির দায়িত্বে ড. রওশন আরা বেগম, পদোন্নতি পেলেন সচিব পদে

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ১০:৫৩ পিএম
এনআইএলজির দায়িত্বে ড. রওশন আরা বেগম, পদোন্নতি পেলেন সচিব পদে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রওশন আরা বেগমকে সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব অর্পন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে এই পদোন্নতি ও পদায়নের কথা জানানো হয়। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (গ্রেড-১) হিসেবে কর্মরত ছিলেন।

এনআইএলজির মহাপরিচালক হিসেবে তার এই নিয়োগ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...