বৈদেশিক কর্মসংস্থানে সুযোগ: দক্ষ হওয়ার প্রশিক্ষণ চলছে ১১০ কেন্দ্রে
জাতীয় সংসদে জানানো হয়েছে, বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে বর্তমানে ১১০টি প্রশিক্ষণ ইনস্টিটিউট কাজ করছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (৯ জুলাই) সংসদের অধিবেশনে সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ওই সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
মন্ত্রী জানান, বৈদেশিক শ্রমবাজারের চাহিদা ও সম্প্রসারণের লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে এই ১১০টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গন্তব্য দেশের ভাষাগত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আরবি, জাপানি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ (ক্যান্টনিজ, ম্যান্ডারিন), জার্মান এবং ইতালীয় ভাষা শেখানো হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারিত করতে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপন করা হচ্ছে। ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় এমন একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
সম্পর্কিত খবর
বিনিয়োগ বান্ধব দেশ গড়তে ইনভেস্ট বাংলাদেশ আইনের খসড়া অনুমোদন
আওয়ামী লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য চেয়ে লিগ্যাল নোটিশ
বাংলাদেশে এখনই বিনিয়োগের সুযোগ: চট্টগ্রামে ইতালিয়ান রাষ্ট্রদূত
বায়রার নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর
বিদেশে কাজের উপযোগী দক্ষ কর্মী তৈরিতে ১১০ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ
কোমরসমান পানিতে উত্তর চট্টগ্রাম, অচল যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থা

আরও পড়ুন

বৈদেশিক কর্মসংস্থানে সুযোগ: দক্ষ হওয়ার প্রশিক্ষণ চলছে ১১০ কেন্দ্রে
জাতীয় সংসদে জানানো হয়েছে, বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে বর্তমানে ১১০টি প্রশিক্ষণ ইনস্টিটিউট কাজ করছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (৯ জুলাই) সংসদের অধিবেশনে সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ওই সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
মন্ত্রী জানান, বৈদেশিক শ্রমবাজারের চাহিদা ও সম্প্রসারণের লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে এই ১১০টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গন্তব্য দেশের ভাষাগত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আরবি, জাপানি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ (ক্যান্টনিজ, ম্যান্ডারিন), জার্মান এবং ইতালীয় ভাষা শেখানো হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারিত করতে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপন করা হচ্ছে। ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় এমন একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
সম্পর্কিত খবর
বিনিয়োগ বান্ধব দেশ গড়তে ইনভেস্ট বাংলাদেশ আইনের খসড়া…
আওয়ামী লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য চেয়ে লিগ্যাল…
বাংলাদেশে এখনই বিনিয়োগের সুযোগ: চট্টগ্রামে ইতালিয়ান রাষ্ট্রদূত
বায়রার নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর
বিদেশে কাজের উপযোগী দক্ষ কর্মী তৈরিতে ১১০ প্রতিষ্ঠানে…
কোমরসমান পানিতে উত্তর চট্টগ্রাম, অচল যোগাযোগ ও শিক্ষা…