ভোটকক্ষে বাড়লো ভোটার, নতুন গেজেট জারি ইসির
ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় বড় ধরনের সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে এখন থেকে প্রতি কক্ষে পূর্বের চেয়ে বেশি সংখ্যক ভোটার ভোট দিতে পারবেন। গত ৯ জুলাই কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক সরকারি গেজেটে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ও উপ-নির্বাচন উভয় ক্ষেত্রেই প্রতিটি ভোটকক্ষে ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন নারী ভোটারের জন্য ব্যবস্থা রাখতে হবে। এর আগে সাধারণ নির্বাচনে এক কক্ষে ৪০০ পুরুষ ও ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটার এবং উপ-নির্বাচনে ৫০০ পুরুষ ও ৪০০ নারী ভোটারের সীমা ছিল। এছাড়া সাধারণ নির্বাচনে গড়ে প্রতি দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপনের বিধান বহাল রাখা হয়েছে।
গেজেটে আরও বলা হয়েছে, ভোটারদের চাপ কমাতে প্রয়োজনে একটি ভোটকক্ষের ভেতর একাধিক গোপন কক্ষ বা মার্কিং প্লেস তৈরি করা যাবে। প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার মধ্যে একটি করে ভোটকেন্দ্র স্থাপন করতে হবে, তবে প্রয়োজন হলে একই ওয়ার্ডে একাধিক কেন্দ্রও স্থাপন করা যাবে।
সম্পর্কিত খবর
পোস্তগোলা ব্রিজে মিক্সার ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী
মধ্যপ্রাচ্যের বাইরে এশিয়া-ইউরোপে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার
সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন
প্রথমবারের মতো বড় পদোন্নতি, ১০ ডিসিসহ ১৭২ জন হলেন যুগ্ম…
রপ্তানি আয়ের ৯১ শতাংশই আসে প্রধান কয়েকটি পণ্য থেকে
পাহাড় ধসে মৃত্যুরোধে ঝুঁকিপূর্ণদের জন্য বসতবাড়ি নির্মাণের ঘোষণা

আরও পড়ুন

ভোটকক্ষে বাড়লো ভোটার, নতুন গেজেট জারি ইসির
ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় বড় ধরনের সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে এখন থেকে প্রতি কক্ষে পূর্বের চেয়ে বেশি সংখ্যক ভোটার ভোট দিতে পারবেন। গত ৯ জুলাই কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক সরকারি গেজেটে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ও উপ-নির্বাচন উভয় ক্ষেত্রেই প্রতিটি ভোটকক্ষে ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন নারী ভোটারের জন্য ব্যবস্থা রাখতে হবে। এর আগে সাধারণ নির্বাচনে এক কক্ষে ৪০০ পুরুষ ও ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটার এবং উপ-নির্বাচনে ৫০০ পুরুষ ও ৪০০ নারী ভোটারের সীমা ছিল। এছাড়া সাধারণ নির্বাচনে গড়ে প্রতি দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপনের বিধান বহাল রাখা হয়েছে।
গেজেটে আরও বলা হয়েছে, ভোটারদের চাপ কমাতে প্রয়োজনে একটি ভোটকক্ষের ভেতর একাধিক গোপন কক্ষ বা মার্কিং প্লেস তৈরি করা যাবে। প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার মধ্যে একটি করে ভোটকেন্দ্র স্থাপন করতে হবে, তবে প্রয়োজন হলে একই ওয়ার্ডে একাধিক কেন্দ্রও স্থাপন করা যাবে।
সম্পর্কিত খবর
পোস্তগোলা ব্রিজে মিক্সার ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল…
মধ্যপ্রাচ্যের বাইরে এশিয়া-ইউরোপে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার
সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ…
প্রথমবারের মতো বড় পদোন্নতি, ১০ ডিসিসহ ১৭২ জন…
রপ্তানি আয়ের ৯১ শতাংশই আসে প্রধান কয়েকটি পণ্য…