উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ২০ জেলায় ঝড়ো হাওয়ার ঝুঁকি
দেশের সমুদ্রবন্দরসমূহ ও উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার আবহাওয়া পরিস্থিতি নিয়ে আপডেটে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া সতর্কতায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও রাজধানী ঢাকাসহ রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে ওই সব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
প্রথমবারের মতো বড় পদোন্নতি, ১০ ডিসিসহ ১৭২ জন হলেন যুগ্ম…
রপ্তানি আয়ের ৯১ শতাংশই আসে প্রধান কয়েকটি পণ্য থেকে
পাহাড় ধসে মৃত্যুরোধে ঝুঁকিপূর্ণদের জন্য বসতবাড়ি নির্মাণের ঘোষণা
মধ্যপ্রাচ্যে কোটি কর্মী পাঠালেও সঠিক হিসাব জানে না সরকার
রাশিয়ার যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে নিহত ৪, ফেরাতে কূটনৈতিক…
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি সহজ ও শুল্ক কমাচ্ছে সরকার

আরও পড়ুন

উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ২০ জেলায় ঝড়ো হাওয়ার ঝুঁকি
দেশের সমুদ্রবন্দরসমূহ ও উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার আবহাওয়া পরিস্থিতি নিয়ে আপডেটে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া সতর্কতায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও রাজধানী ঢাকাসহ রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে ওই সব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
প্রথমবারের মতো বড় পদোন্নতি, ১০ ডিসিসহ ১৭২ জন…
রপ্তানি আয়ের ৯১ শতাংশই আসে প্রধান কয়েকটি পণ্য…
পাহাড় ধসে মৃত্যুরোধে ঝুঁকিপূর্ণদের জন্য বসতবাড়ি নির্মাণের ঘোষণা
মধ্যপ্রাচ্যে কোটি কর্মী পাঠালেও সঠিক হিসাব জানে না…
রাশিয়ার যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে নিহত ৪,…
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি সহজ ও শুল্ক…