মধ্যপ্রাচ্যে কোটি কর্মী পাঠালেও সঠিক হিসাব জানে না সরকার

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ৮:০৯ পিএম
মধ্যপ্রাচ্যে কোটি কর্মী পাঠালেও সঠিক হিসাব জানে না সরকার

দেশে ফেরত আসা কর্মীদের তথ্য না থাকায় বর্তমানে বিদেশে কতজন বাংলাদেশি কর্মরত আছেন, তার সঠিক সংখ্যা সরকারের কাছে নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে ২০০৪ সাল থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য মোট ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৪ জন কর্মী গেছেন বলে বিএমইটির তথ্যে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ সদস্য মো. আব্দুল গফুরের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, অনেকে কাজ শেষে দেশে ফিরে এসেছেন। কিন্তু এই ফেরত আসা কর্মীদের সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে না থাকায় বর্তমানে কর্মরত মোট কর্মীর সংখ্যা নির্ণয় করা সম্ভব হচ্ছে না।

এ সমস্যা সমাধানে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সঙ্গে বিএমইটির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ফেরত আসা কর্মীদের তথ্য আদান-প্রদান সম্ভব হবে এবং ভবিষ্যতে সঠিক পরিসংখ্যান দেওয়া যাবে। এছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ২০২৬-৩০ মেয়াদে দেশের শিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ কর্মকৌশল গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...