বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ জিপ জব্দ, চালক পলাতক
রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি জিপ গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক গাড়িটি রাস্তায় ফেলেই দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরের হাবিব প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ট্রাফিক বাড্ডা জোনের সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া ওই চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। রামপুরার দিক থেকে আসা একটি নিশান জিপকে থামার সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে পালিয়ে যান।
পরে ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটির পেছনের অংশ তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা পান। বাড্ডা থানা সূত্রে জানা গেছে, পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
নদী দূষণ রোধে কঠোর ব্যবস্থা, চার বছরে উন্নতির আশা
আবহাওয়া স্বাভাবিক, শাহ আমানতে ফ্লাইট চলাচল স্বাভাবিতে ফিরেছে
আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: সারাদেশে অতিভারী বৃষ্টির ঝুঁকি
সমুদ্র উপকূলে ঝোড়ো বাতাসের ঝুঁকি, বন্দরে ৩ নম্বর সংকেত জারি
প্রতিদিন ধানের শীষ হাতে দাঁড়াতেন নিরাপত্তাকর্মী, উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক…
সামরিক সহযোগিতায় নতুন দিগন্ত, ঢাকায় ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরও পড়ুন

বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ জিপ জব্দ, চালক পলাতক
রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি জিপ গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক গাড়িটি রাস্তায় ফেলেই দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরের হাবিব প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ট্রাফিক বাড্ডা জোনের সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া ওই চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। রামপুরার দিক থেকে আসা একটি নিশান জিপকে থামার সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে পালিয়ে যান।
পরে ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটির পেছনের অংশ তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা পান। বাড্ডা থানা সূত্রে জানা গেছে, পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
নদী দূষণ রোধে কঠোর ব্যবস্থা, চার বছরে উন্নতির…
আবহাওয়া স্বাভাবিক, শাহ আমানতে ফ্লাইট চলাচল স্বাভাবিতে ফিরেছে
আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: সারাদেশে অতিভারী বৃষ্টির ঝুঁকি
সমুদ্র উপকূলে ঝোড়ো বাতাসের ঝুঁকি, বন্দরে ৩ নম্বর…
প্রতিদিন ধানের শীষ হাতে দাঁড়াতেন নিরাপত্তাকর্মী, উপহার পাঠালেন…