ডিজিটাল নিরাপত্তায় নেদারল্যান্ডসের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ
ডিজিটাল গুজব ও অপতথ্য প্রতিরোধে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এ আগ্রহের কথা জানান দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। এ সময় তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন মিডিয়া ইকোসিস্টেমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, মুক্ত মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করার পাশাপাশি নাগরিকদের ভুল তথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ জন্য একটি কার্যকর কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ী ব্যক্ত করেন মন্ত্রী।
ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্রেমওয়ার্ক তৈরির ওপর গুরুত্ব দেন ডাচ রাষ্ট্রদূত। তিনি তার দেশের অভিজ্ঞতা তুলে ধরেন এবং গণমাধ্যম ও প্রযুক্তি খাতে পারস্পরিক দক্ষতা বৃদ্ধির প্রতি সম্মতি জানান।
সম্পর্কিত খবর
নজরুলের আদর্শে দেশপ্রেমিক ও মানবিক মানুষ গড়ার আহ্বান
বর্জ্য বিনিময়ে চাল-ডাল-তেল, নগরবাসীর জন্য নতুন বাজার কর্মসূচি শুরু
আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২%, নারী হত্যা ৭৫ শতাংশ
ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই: পিস্তলসহ গ্রেফতার ৩ জন
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এনডিসির যুদ্ধ কোর্সের ৬২ কর্মকর্তার পরিদর্শন
সন্ধ্যায় ঢাকায় সবচেয়ে বেশি লোডশেডিং, সারাদেশে ঘাটতি ১৬৫২ মেগাওয়াট

আরও পড়ুন

ডিজিটাল নিরাপত্তায় নেদারল্যান্ডসের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ
ডিজিটাল গুজব ও অপতথ্য প্রতিরোধে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এ আগ্রহের কথা জানান দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। এ সময় তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন মিডিয়া ইকোসিস্টেমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, মুক্ত মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করার পাশাপাশি নাগরিকদের ভুল তথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ জন্য একটি কার্যকর কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ী ব্যক্ত করেন মন্ত্রী।
ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্রেমওয়ার্ক তৈরির ওপর গুরুত্ব দেন ডাচ রাষ্ট্রদূত। তিনি তার দেশের অভিজ্ঞতা তুলে ধরেন এবং গণমাধ্যম ও প্রযুক্তি খাতে পারস্পরিক দক্ষতা বৃদ্ধির প্রতি সম্মতি জানান।
সম্পর্কিত খবর
নজরুলের আদর্শে দেশপ্রেমিক ও মানবিক মানুষ গড়ার আহ্বান
বর্জ্য বিনিময়ে চাল-ডাল-তেল, নগরবাসীর জন্য নতুন বাজার কর্মসূচি…
আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২%, নারী হত্যা ৭৫…
ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই: পিস্তলসহ গ্রেফতার ৩…
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এনডিসির যুদ্ধ কোর্সের ৬২ কর্মকর্তার পরিদর্শন
সন্ধ্যায় ঢাকায় সবচেয়ে বেশি লোডশেডিং, সারাদেশে ঘাটতি ১৬৫২…