আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: সারাদেশে অতিভারী বৃষ্টির ঝুঁকি
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ৩টা থেকে শুরু করে পরবর্তী দুই দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এর পরিমাণ ৮৮ মিলিমিটারেরও বেশি, অর্থাৎ অতিভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।
এদিকে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত) চট্টগ্রামে ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৯৮৩ সালের ৪ আগস্টের পর থেকে এটিই একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, যা নগরবাসীকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে।
সম্পর্কিত খবর
মিরপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক, শোনা যায় গুলির শব্দ
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা
কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে, স্মার্ট প্রযুক্তিতে জোর সরকারের
বৃষ্টিতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যর্থ, হাতেই ট্রাফিক সামলাচ্ছে পুলিশ
টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধস, প্রাণ গেল শিশু সুমাইয়ার
নদী দূষণ রোধে কঠোর ব্যবস্থা, চার বছরে উন্নতির আশা

আরও পড়ুন

আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: সারাদেশে অতিভারী বৃষ্টির ঝুঁকি
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ৩টা থেকে শুরু করে পরবর্তী দুই দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এর পরিমাণ ৮৮ মিলিমিটারেরও বেশি, অর্থাৎ অতিভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।
এদিকে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত) চট্টগ্রামে ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৯৮৩ সালের ৪ আগস্টের পর থেকে এটিই একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, যা নগরবাসীকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে।
সম্পর্কিত খবর
মিরপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক, শোনা যায় গুলির…
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা
কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে, স্মার্ট প্রযুক্তিতে জোর…
বৃষ্টিতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যর্থ, হাতেই ট্রাফিক সামলাচ্ছে পুলিশ
টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধস, প্রাণ গেল শিশু সুমাইয়ার
নদী দূষণ রোধে কঠোর ব্যবস্থা, চার বছরে উন্নতির…