হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে পাঠানো হয়েছে
রাজধানীর হাতিরঝিল লেক থেকে ভাসমান অবস্থায় মো. আজিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ডিউটিরত আনসার সদস্যরা লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, নিহত আজিম উদ্দিন পশ্চিম রামপুরার উলন রোডের শিমুল বাগ এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেকের পানিতে পড়ে গিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে পাঠানো হয়েছে
রাজধানীর হাতিরঝিল লেক থেকে ভাসমান অবস্থায় মো. আজিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ডিউটিরত আনসার সদস্যরা লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, নিহত আজিম উদ্দিন পশ্চিম রামপুরার উলন রোডের শিমুল বাগ এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেকের পানিতে পড়ে গিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…