জলজর রুধে ৫ ফুট উঁচু হচ্ছে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ২:১৮ পিএম
জলজর রুধে ৫ ফুট উঁচু হচ্ছে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন

টানা বৃষ্টিপাতে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ার ঘটনায় স্থায়ী সমাধান নিশ্চিত করতে যাচ্ছে সরকার। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, জলাবদ্ধতার কবল থেকে রেক্ষ পেতে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে জলাবদ্ধ রেললাইন পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রকল্পটি বর্তমানে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে অতিবৃষ্টির সময় লাইন পানিতে ডুবে যাবে না এবং ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তিনি আরও জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার লাইন পানির নিচে তলিয়ে গেছে। তবে লাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে গেলে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচল আবার শুরু হবে। আগাম টিকিট কাটা যাত্রীরা প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের ভাড়া ফেরত পাবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...