রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩২, মামলা ৫৪টি

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ১২:১৫ পিএম
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩২, মামলা ৫৪টি

রাজধানীজুড়ে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে ৪৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে মোট ৫৪টি মামলা দায়ের করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১০৭ জনকে আটক করেছে। এছাড়া ওয়ারী বিভাগ ৫৯ জন, রমনা ও মতিঝিল বিভাগ ৫০ ও ৪৯ জন, তেজগাঁও ৪৯ জন, গুলশান ৪৫ জন, লালবাগ ৩৩ জন, উত্তরা ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।

অভিযানের সময় গ্রেফতারদের হেফাজত থেকে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের হাতে জব্দ হওয়া মালামালের মধ্যে রয়েছে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি শুটার গান ও একটি মোটরসাইকেল। এছাড়াও বিভিন্ন কারখানার মেশিন ও স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...