তিস্তা মহাপরিকল্পনায় ১১০ কিমি ড্রেজিং ও ১৭০ বর্গকিমি জমি পুনরুদ্ধারের পরিকল্পনা

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৫:৫৭ পিএম
তিস্তা মহাপরিকল্পনায় ১১০ কিমি ড্রেজিং ও ১৭০ বর্গকিমি জমি পুনরুদ্ধারের পরিকল্পনা

উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার টেকসই উন্নয়নে বড় মাপের মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় ১১০ কিলোমিটার নদী ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া নদীভাঙন রোধে ২২২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৪২ দশমিক ১৭ কিলোমিটার তীর সংরক্ষণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজীর প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার প্রধান উৎস হলেও উজানে বাঁধ নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে নাব্যতা কমে যায়। ফলে সেচ প্রকল্প ও কৃষি কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে বর্ষাকালে হঠাৎ বন্যা ও ভাঙন দেখা দেয়।

মন্ত্রী জানান, সমীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে মহাপরিকল্পনায় ৬৭টি গ্রোয়েন ও স্পার নির্মাণ-মেরামতের সুপারিশ করা হয়েছে। এর আর্থিক ও কারিগরি বিষয়গুলো বর্তমানে যাচাই করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সুবিধা বাড়বে এবং ফসলের বহুমুখীকরণ সম্ভব হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও কর্মসংস্থানের মাধ্যমে অঞ্চলটির আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...